শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ঢালিউডের নানা গুঞ্জন- আলোচিত-সমালোচিত ১ সপ্তাহ!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ঢালিউডের নানা গুঞ্জন- আলোচিত-সমালোচিত ১ সপ্তাহ!
৫৬২ বার পঠিত
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢালিউডের নানা গুঞ্জন- আলোচিত-সমালোচিত ১ সপ্তাহ!

---বিবিসি২৪নিউজ,বিনোদন প্রতিবেদক,ঢাকাঃ নানা গুঞ্জন, আলোচনা সমালোচনার মধ্য দিয়ে কেটে গেল ঢালিউডের একটি সপ্তাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে পূজা-শাকিবকে নিয়ে। অবশেষে এসব আলোচনার জবাব দিয়েছেন শাকিব খান। পুজা চেরির কণ্ঠেও শোনা গেছে মিথ্যা খবরের হুঁশিয়ারি।

এদিকে কলকাতা থেকে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। ফিরেই তিনি জানালেন কাজের কথা। ১ নভেম্বর শুরু হচ্ছে লাল শাড়ি সিনেমার শুটিং। এই শুটিং নিয়ে বেশ চিন্তিত তিনি। বলেন- ১-২০ নভেম্বর পর্যন্ত তার লাল শাড়ি সিনেমার শুটিং রয়েছে। ইচ্ছা টানা কাজ করে পুরো সিনেমাটাই শেষ করার। এর মধ্য দিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেল। এদিকে প্রথম প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ নিয়ে তিনি বেশ টেনশনে আছেন বলে জানালেন তিনি।

---শুটিংয়ে ফিরেছেন শাকিব খান ও বুবলী। তপু খান পরিচালিত লিডার- আমিই বাংলাদেশে সিনেমার একটি রোমান্টিক গানের শুটিং করছেন করেছেন তারা। শুটিংয়ে ছিল বেশ কড়াকড়ি।

শেহজাদ খান বীরকে নিজেদের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেয়ার পর শাকিব খান ও বুবলীকে নিয়ে বেশ ঝড় ওঠে। এ নিয়ে বেশ কয়েকদিন ব্যস্ত ছিল ঢালিউডপাড়া।

এর পরই পুজা চেরির সঙ্গে শাকিবকে নিয়ে আলোচনা শুরু হয়। এনিয়ে পুজার কাটখোট্টা জবাব- এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আগ বাড়িয়ে আমি কিছুই বলব না। বললে তার মধ্যেও রটনাকারীরা আবার গন্ধ খুঁজবে।

তবে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুকে শাকিব খান লিখেছেন, কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে, এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই।

---শাকিব খান আরও বলেন, এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে কয়েক দিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাকিব খান। তিনি লিখেছেন- যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের