শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ব্রুনাইয়ের সঙ্গে এক চুক্তি ও ৩ সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ব্রুনাইয়ের সঙ্গে এক চুক্তি ও ৩ সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ
৫৩২ বার পঠিত
রবিবার, ১৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রুনাইয়ের সঙ্গে এক চুক্তি ও ৩ সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ ব্রুনাইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এর আগে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকায় সফররত ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে সরকারপ্রধান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শুরু হয়।

---ব্রুনাইয়ের সুলতান তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান।রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে বাংলাদেশে স্বাগত জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ গিয়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ব্রুনাইয়ের সুলতান। পরে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। রাতে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া নৈশভোজে অংশ নেন।সফর শেষে সোমবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের