শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৪ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ- শেখ হাসিনার
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ- শেখ হাসিনার
৪৪৫ বার পঠিত
সোমবার, ২৪ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ- শেখ হাসিনার

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ প্রদান করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে উপদ্রুত এলাকার জনগণকে সহায়তায় ক্ষমতাসীন দলটি একাধিক মনিটরিং টিমও প্রস্তুত করেছে।

আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশনার কথা জানিয়ে সোমবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য সব প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা হয়েছে সার্বক্ষণিক মনিটরিং সেল। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশক্রমে উপকূলবর্তী ১৯টি জেলার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ইতোমধ্যেই দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে।’

---বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় উপকূলের জনসাধারণকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং আশ্রয়কেন্দ্রে অবস্থান নিশ্চিতকরণে প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলের মানুষের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে জররি ভিত্তিতে সর্বাত্মক কর্মপ্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।’

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির নেতৃত্বে একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে। এই টিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।’ বিবৃতিতে তিনি উপকূলবর্তী এলাকার দলীয় নেতাকর্মী এবং জনসাধারণকে প্রয়োজনে আওয়ামী লীগের মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর- ০২-২২৩৩৬৭৮৮০, ০২-২২৩৩৬৭৮৮২, ০১৭৭৩২৬৬৬৬৬, ০১৯১৫৫৫৫৮৩০, ০১৭১১৫৮২৪৭৫।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন