শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সব যুদ্ধশিশু মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সব যুদ্ধশিশু মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন
৫৩১ বার পঠিত
মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সব যুদ্ধশিশু মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ সব যুদ্ধশিশুকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া সোমবার  বলেন, ‘যুদ্ধশিশুদের রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। যুদ্ধশিশুরা পিতার পরিচয় ছাড়াই সব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। সব বীরাঙ্গনার যুদ্ধসন্তানই এই সুবিধা পাবেন।’

জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়ার আন্তরিক চেষ্টায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিরাজগঞ্জের তারাশ উপজেলার বীরাঙ্গনা পচি বেগমের (মৃত) মেয়ে মেরিনা খাতুনের আবেদনের পরিপ্রেক্ষিতে যুদ্ধশিশুদের সমস্যার বিষয়টি সরকারের নজরে আসে। মুক্তিযুদ্ধ চলাকালে বিধবা পচি বেগমকে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এতে পচি বেগমের গর্ভে সন্তান আসে। পিতৃপরিচয়হীন এই সন্তানই মেরিনা খাতুন। এ সময় লোকলজ্জার ভয়ে পচি বেগম ভ্রূণ হত্যা করতে চাইলেও শেষ পর্যন্ত সন্তানের জন্ম দেন এই সংগ্রামী নারী। এরপর শুরু হয় মেরিনার সংগ্রামী জীবন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ২০১৮ সালের ৪ জুলাই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান পচি বেগম। কিন্তু পিতার পরিচয় না থাকায় কন্যা মেরিনা খাতুনকে নানা ভোগান্তি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হয়। এ অবস্থায় যুদ্ধশিশু হিসাবে স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও (জামুকা) এতে সুপারিশ করে।

জানতে চাইলে মেরিনা খাতুন বলেন, এখনো স্বীকৃতির বিষয়টি জানি না।  কাছ থেকে প্রথম শুনলাম। তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের। কারণ দীর্ঘদিন পিতৃৃ পরিচয়ের জন্য সংগ্রাম করে আসছি। বর্তমানে আমার স্বামী এবং ৪ সন্তান রয়েছে।

উল্লেখ্য, জামুকার সিদ্ধান্তের ফলে শুধু মেরিনা খাতুনই নন, সব যুদ্ধশিশুই রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করলেন।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের