শনিবার, ২৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নিশেধাজ্ঞা কাটিয়ে মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে উৎসবে মেতেছেন জেলেরা
নিশেধাজ্ঞা কাটিয়ে মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে উৎসবে মেতেছেন জেলেরা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: দেশে টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর ভোলার মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে।
জেলে পাড়ায় ব্যস্ততা বেড়ে যাওয়ার পাশাপাশি সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ। ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন ভোলার জেলেরা।
এবারে ইলিশ বিক্রির টাকায় বিগত দিনের ক্ষতি পুশিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন তারা। ইলিশ ধরার নিশেধাজ্ঞা কাটিয়ে নদীতে নেমেই দেখা মিলেছে ইলিশের।
নদীতে শত শত নৌকা ট্রলার নিয়ে জেলেরা নেমে পড়েন ইলিশ শিকারে। প্রথম দিনেই ভালো পরিমানে মাছ পাওয়ায় খুশি তারা।
জেলে রহিজল, সামসু ও করিম বলেন, আমরা রাতেই নদীতে গিয়েছি। যে পরিমান মাছ পেয়েছি তাতে ঘুরে দাড়াতে পারবো বলে আশা রাখছি। এভাবে মাছ পেলে ধার দেনাও পরিশোধ করে দিতে পারবো।
ভোলা সদরের তুলিতলী মাছ ঘাটের আড়ৎদার মনজুর আলম বলেন, নদীতে মোটামুটি ভালো ইলিশ পাওয়ায় যাচ্ছে। এতে জেলেরাও খুশি আর আমরা আড়ৎদাররাও খুশি। প্রথম দিন এ ঘাটে ৬০ লাখ টাকার মাছ কেনা-বেচা হয়েছে।
দ্বীপজেলা ভোলায় ইলিশ ধরার ওপর জীবিকা চলে এমন জেলের সংখ্যা তিন লাখেরও বেশি। তারা সবাই এখন ইলিশ ধরতে নদী-সাগরে ছুটছেন। এছাড়া ঘাটগুলোতে পাইকার, আড়ৎদার ও জেলেদের কর্মব্যস্ততায় সরগরম হয়ে উঠেছে। আড়ৎগুলোতে লাখ লাখ টাকার মাছ বিক্রি হচ্ছে। সেই মাছ চলে যাচ্ছে বাইরের জেলাগুলোতে।
এ বছর ইলিশের লমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ। তিনি বলেন, ইলিশের অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 