শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » তত্ত্বাবায়ক সরকার আর ফিরবে না-ওবায়দুল কাদের
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » তত্ত্বাবায়ক সরকার আর ফিরবে না-ওবায়দুল কাদের
৪৮৮ বার পঠিত
শনিবার, ২৯ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তত্ত্বাবায়ক সরকার আর ফিরবে না-ওবায়দুল কাদের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় রিজার্ভই ছিল না। তারা রিজার্ভ খেয়ে ফেলেছিল। বিএনপি এদেশের অর্থনীতি গিলে ফেলেছে, মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শ গিলে ফেলেছে। এবার যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে দেশ গিলে খাবে। তাই বিএনপি থেকে সাবধান। বড় লোকের বাসার সামনে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। আমরা বলছি, বিএনপি হইতে সাবধান।’

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে দক্ষ প্রসাশকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। আমাদের ক্রাইসিস ম্যানেজার হচ্ছেন শেখ হাসিনা।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে। গণতন্ত্র হরণ করবে। বিএনপির সাথে জনগণ নেই। যতই নাচানি করেন, লাফালাফি করেন, দুবাই থেকে টাকা আসে। খোঁজ পেয়েছি। ব্যবস্থা হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে, তারা যত চেঁচামেচিই করুক, যত সমাবেশ করুক, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী হবে।’

তিনি বলেন, ‘রংপুরে একটা সমাবেশ হচ্ছে। কত রঙ্গ দেখাইলা রে জাদু। রঙ বেরঙের নাটক। তিনদিন আগে রংপুরে সবাইকে এনে শুয়ে আছে। বাড়ির ছাদের ওপর, গুদাম ঘরে শুয়ে আছে। ফখরুল সাহেবের খবর কী? তিনি টাকার গুদামে ঘুমাইয়ে আছেন। টাকা রে টাকা, ঢাকা জেলা সম্মেলনে কত লোক হয়েছে, খবর নেন। ঢাকার ছবি দেখুন।আমাদেরটাও দেখুন। চট্টগ্রামের পলোগ্রাাউন্ডে শেখ হাসিনা যাবেন, দশ লাখ লোক দেখাবো। খেলা হবে, খেলা হবে আন্দোলনে, নির্বাচনে, ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভুয়া ভোটার বানানোর বিরুদ্ধে খেলা হবে। টাকা উড়ে মহল্লায়, টাকার খেলা হবে না। সাম্প্রদায়িক, খুনির সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়।’

---তত্ত্বাবায়ক সরকার আর ফিরবে না। উচ্চ আদালত ছুড়ে ফেলেছেন। আমরা ফেলে দেইনি। সময় এলে ঠিকই ভোটে যাবেন। নেতাটা কে? মুচলেকা দিয়ে লন্ডনে চলে গেছে কে? সেই তারেক রহমান হচ্ছে, ফখরুলদের নেতারা।’



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন