মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তনে মানুষকে সহযোগিতা নতুবা ধ্বংস- এ দুটোর একটি বেছে নিতে হবে: জাতিসংঘ মহাসচিব
জলবায়ু পরিবর্তনে মানুষকে সহযোগিতা নতুবা ধ্বংস- এ দুটোর একটি বেছে নিতে হবে: জাতিসংঘ মহাসচিব
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,জলবায়ু সম্মেলন থেকেঃ জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাবের প্রেক্ষিতে মানবতাকে অবশ্যই হয় সহযোগিতা নতুবা ধ্বংস- এ দুটোর একটিকে বেছে নিতে হবে।
সোমবার মিশরের লোহিত সাগর রিসোর্ট শর্ম আল-শেইকে বৈশ্বিক উষ্ণতারোধ সংক্রান্ত জাতিসংঘের কপ-২৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশে এ কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
কোভিড মহামারি ও ইউক্রেনে রুশ অভিযান থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন পর্যন্ত বিপর্যয়ে পর্যুদস্ত অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের তোলপাড়ের এই চরম সংকটের প্রেক্ষাপটে গুতেরেস বলেন, ‘বিশ্ব এখন জীবন-মরণের লড়াইয়ে রয়েছে।’
গুতেরেস বলেন, ‘বিশ্ব মানবতার কাছে এখন সহযোগিতা অথবা ধ্বংস- এর যে কোনো একটিকে বেছে নেওয়ার সময়। ‘জলবায়ু সংহতি চুক্তি’ অথবা ‘যৌথ আত্মহত্যা চুক্তি’ যে কোনো একটিকে বেছে নিতে হবে।
জাতিসংঘ প্রধান ধনী দেশ ও উদীয়মান অর্থনীতির মধ্যে একটি ঐতিহাসিক চুক্তির আহ্বান জানিয়ে বলেন, ‘চুক্তির মাধ্যমে নির্গমন কমাতে এবং তাপমাত্রা বৃদ্ধিকে উচ্চাভিলাষী প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রায় প্রাক-শিল্প যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘বর্তমান ক্রান্তিলগ্নে আমরা নরকের জলবায়ুর মহাসড়কে আছি, আমাদের পা দ্রুত এগিয়ে যাচ্ছে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 