শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » খেলা হবে’ কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না: তোফায়েল
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » খেলা হবে’ কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না: তোফায়েল
৬৪৫ বার পঠিত
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খেলা হবে’ কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না: তোফায়েল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দেশের রাজনীতির মাঠে বর্তমানে বহুল আলোচিত ‘খেলা হবে’ স্লোগানের বিরোধিতা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ।

তিনি বলেন, আমরা আজকাল একটা স্লোগান বের করেছি, ‘খেলা হবে, খেলা হবে’।

আমার দৃষ্টিতে এটা রাজনৈতিক স্লোগান না, এটা রাজনৈতিক স্লোগান হতে পারে না।শনিবার (৩ডিসেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘খেলা হবে’ স্লোগান না দেওয়ার অনুরোধ জানিয়ে বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, পলিটিক্সে মারপিট হবে, আমার বক্তব্য আমি দেব। কিন্তু কী একটা কথা, খেলা হবে! কেউ অসন্তুষ্ট হতে পারেন, তবে আমার বিবেক বলে, এই স্লোগানটা এভাবে দেওয়া উচিত না।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, তারা কথায় কথায় বলে সরকারের পতন। সরকার পতন এতো সহজ! বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত। আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না।

দেশের বিরুদ্ধে যড়যন্ত্র চলছে মন্তব্য করে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল বলেন, অথচ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল সবকিছু বঙ্গবন্ধু কন্যার কারণে সম্ভব হয়েছে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন