শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মহান বিজয় দিবসের কুচকাওয়াজ কন্যা ও নাতনিকে নিয়ে উপভোগ করলেন- প্রধানমন্ত্রী
মহান বিজয় দিবসের কুচকাওয়াজ কন্যা ও নাতনিকে নিয়ে উপভোগ করলেন- প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ মহান বিজয় দিবসের কুচকাওয়াজ কন্যা ও নাতনিকে নিয়ে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ ডিসেম্বর) ৫২তম বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মেয়ে বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ ও নাতনি সামা হোসাইন উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চের দিকে অগ্রসর হওয়ার সময় আনুষ্ঠানিক একটি মোটর শোভাযাত্রা সহকারে অশ্বারোহী এবং মিলিটারি পুলিশের দল স্কট করে তাকে মঞ্চে নিয়ে যায়।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে সালাম জানায়। তিনি সালাম গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, তিন বাহিনীর প্রধানরা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 