রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » উ.কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
উ.কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে কি ধরনের ক্ষেপণাস্ত্র তা শনাক্ত করা যায়নি। সিউলের সেনাসূত্র এ খবর জানিয়েছে।
চলতি বছর উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে কোরীয় উপদ্বীপ জুড়ে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। গত মাসে দেশটি সর্বশেষ উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া রবিবার পূর্ব সাগরে অশনাক্ত এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
এদিকে এর আগে উত্তর কোরিয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড ফুয়েল মটরের পরীক্ষা চালিয়েছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম একে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করে বলেছে, এটি নতুন ধরনের কৌশলগত অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হবে।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে জাতিসংঘের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। গত মাসে ‘মনস্টার মিসাইল হোয়াসোং ১৭’ এর উৎক্ষেপণ দেখতে গিয়ে দেশটির নেতা কিম জং উন ঘোষণা দিয়ে বলেছেন, তিনি চান উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে শক্তিধর পরমাণু দেশ হোক।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 