শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য থাকছে না হাফ ভাড়া
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য থাকছে না হাফ ভাড়া
৫৩১ বার পঠিত
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য থাকছে না হাফ ভাড়া

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার সুবিধা থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে আগারগাঁও মেট্রোরেল স্টেশন কনকোর্স লেভেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নির্ধারিত ভাড়া অনুযায়ী মেট্রোরেল উচ্চবিত্তের যানবাহনে পরিণত হলো কিনা গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যে অবস্থা ঢাকা শহরের, উত্তরা থেকে কমলাপুরের ভাড়া ১০০ টাকা। ৩৮ মিনিটে আসবেন। তাহলে কোথায় লস হলো? প্রত্যেকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। ভাড়া একটা বিষয়, এটা কোনোদিনই জেনারেলি একসেপ্টেবল হয় না, কোথাও না। কিন্তু বাস্তবে সবাই একসেপ্ট করে। মিনিমাম রিকশা ভাড়া এখন ২০ টাকা।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ প্রসঙ্গে বলেন, বিদ্যুৎ বিল আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা বৈদ্যুতিক ট্রেন। যে দেশের সঙ্গে তুলনা করবেন, দেখতে হবে সে দেশে বিদ্যুৎ রেন্ট কত। যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে তা একদম সর্বনিম্ন ভাড়া। এই ভাড়া দিয়ে মেট্রোরেল লাভজনকভাবে পরিচালনা করা যাবে না। সে জন্য আমরা স্টেশন প্লাজা নির্মাণ করছি। সেখান থেকে ননফেয়ার ভাড়া দিয়ে বাকিটা যে ৩০ থেকে ৩৫ শতাংশ কম ভাড়া নির্ধারণ করা হলো সেটা ভর্তুকি দেওয়া হচ্ছে। অত্যাধুনিক মেট্রোরেল যেখানে হয়েছে, সবখানে এটা অনুসরণ করা হয়েছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন