সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভুল বোঝাবুঝির জন্য র্যাবের উপর স্যাংশন দিয়েছিল যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভুল বোঝাবুঝির জন্য র্যাবের উপর স্যাংশন দিয়েছিল যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, কিছু ভুল বোঝাবুঝির জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল।
রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করছি। আগামীতে তাদের (যুক্তরাষ্ট্রের) যেসব প্রতিনিধি বাংলাদেশে আসবেন তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হবে। তখন র্যাবের বিষয়ে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়াটা পরিষ্কার হবে।
তিনি বলেন, সর্বশেষ নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘সিটি শাহীন’ নিহত হওয়ার ঘটনায় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, এটা তদন্ত করার জন্য। তারা সুনির্দিষ্ট নিয়ম মেনে এর তদন্ত করেছে এবং সেই তদন্ত প্রতিদেনের বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। যুক্তরাষ্ট্র সেটা ভালোভাবেই গ্রহণ করেছে।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরও স্যাংশন আসছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘নট এট অল’।
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওয়াশিংটন ডিসিতে আমাদের দূত এরইমধ্যে সে দেশে সিংশ্লিষ্টদের কাছে এ বিষয়টি উত্থাপন করেছেন। এরপর যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে, এ ঘটনায় ন্যায়বিচার হবে। এ ছাড়া যে পুলিশ কর্মকর্তার গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে আমরা জেনেছি।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প 