মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইংল্যান্ড থেকে ছোড়া উৎক্ষেপণের পরেই হারিয়ে গেল প্রথম রকেট!
ইংল্যান্ড থেকে ছোড়া উৎক্ষেপণের পরেই হারিয়ে গেল প্রথম রকেট!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইংল্যান্ডের মাটি থেকে প্রথম মহাকাশ অভিযান শুরু হওয়ার পরেই মুখ থুবড়ে পড়ল।কথা ছিল, সোমবার রাতে ইংল্যান্ডের কর্নওয়েল থেকে উৎক্ষেপণ হওয়া রকেট উপগ্রহ নিয়ে গিয়ে ছাড়বে মহাকাশে।
সেই মতো সব ব্যবস্থাও হয়ে গিয়েছিল। উদ্দাম হর্ষধ্বনির মধ্য দিয়ে কর্নওয়েল থেকে উৎক্ষেপণ হয় ঘড়ির সময় মিলিয়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রকেট। মুহূর্তে বিষাদের ছায়া।
একটি বোয়িং ৭৪৭-কে রকেট বহনের জন্য ব্যবহার করা হয়েছিল। সেই বিমানের নাম ‘কসমিক গার্ল’।
পরিভাষায় রকেটের নাম ‘লঞ্চার ওয়ান’। তাতে সাজানো পর পর ৯টি উপগ্রহ। যা মহাকাশে স্থাপন করার পরিকল্পনা ছিল। কসমিক গার্ল নির্ভুলভাবে লঞ্চার ওয়ানকে বহন করে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যায়। তার পর কসমিক গার্লের থেকে আলাদা হয়ে যায় রকেট। সে সময়ই ব্যতিক্রমী ঘটনার জেরে তা কক্ষচ্যুত হয়ে হারিয়ে যায়।
রকেট ও উপগ্রহ হারিয়ে গেছে। যদিও ইংল্যান্ডের মহাকাশ সংস্থার দাবি, কোনো বিপদের আশঙ্কা নেই। কারণ তা নিজেই জ্বলে ছাই হয়ে যাবে, কিংবা ভেঙে পড়বে কোনো মনুষ্যবর্জিত এলাকায়।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 