শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » পাঠান’—চরিত্রে দুই কিং খান শাহরুখ-সালমান
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » পাঠান’—চরিত্রে দুই কিং খান শাহরুখ-সালমান
৬৩৯ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাঠান’—চরিত্রে দুই কিং খান শাহরুখ-সালমান

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’এর ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। তবে আগে থেকেই ভক্তদের মাঝে গুঞ্জন ছিল সালমান খানকে অতিথি চরিত্রে দেখা যাবে এ সিনেমায়।

কিন্তু ‘পাঠান’এ অভিনয় করা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এর লুক প্রকাশ পেলেও সালমান খানের লুক প্রকাশ করা হয়নি। তাই সালমানের ভক্তরা প্রতীক্ষায় ছিলেন ছবিটি মুক্তির জন্য।

গত ১০ জানুয়ারি ভারতসহ প্রায় ১০০টি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমার ট্রেলার। ছবি মুক্তির পর অবশেষে দেখা গেল, ‘পাঠান’এ সালমান খানকে টাইগার লুকে দেখা গেছে।

ছবিতে একজন এজেন্টের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। দেশকে বাঁচাতে শত্রু পক্ষের সঙ্গে লড়ছেন তিনি। লড়াইয়ের একপর্যায়ে শত্রু পক্ষ যখন ঘিরে ফেলে শাহরুখকে, তখনই হাজির হন সালমান খান।

‘পাঠান’এ যে লুকে সালমানকে দেখা গেছে, সেই লুকেই তাকে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি।

সেই ছবির লুকে অ্যাকশন দৃশ্যে ধরা দিলেন সালমান। ‘পাঠান’এর কল্যাণে অনেক দিন পর একই ফ্রেমে ধরা দিলেন বলিউডের এই দুই খান। অন্যদিকে সালমানের ‘টাইগার ৩’তেও অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

এ দিকে যশ রাজ ফিল্মস নতুন এক ‘স্পাই ইউনিভার্স’ তৈরি করছে। তাই এ সিরিজের পরের সিনেমা গুলোতে যশ রাজের বিভিন্ন সিনেমার চরিত্রকে দেখা যাবে। তাই ‘পাঠান’এ দেখা গেছে যশ রাজের ‘স্পাই ইউনিভার্স’এর আরেক সিনেমা ‘টাইগার’এর চরিত্র টাইগাররূপী সালমান খানকে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের