শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর » পঞ্চগড়ে মেয়ের শ্লীলতাহানির বিচার না পেয়ে বাবার ‘আত্মহত্যা’
প্রথম পাতা » জেলার খবর » পঞ্চগড়ে মেয়ের শ্লীলতাহানির বিচার না পেয়ে বাবার ‘আত্মহত্যা’
৬৫২ বার পঠিত
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পঞ্চগড়ে মেয়ের শ্লীলতাহানির বিচার না পেয়ে বাবার ‘আত্মহত্যা’

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ জানুয়ারি লিখিত অভিযোগ করেন তাঁরা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে দুই পক্ষকে ইউপি কার্যালয়ে বসার নোটিশ দেন ইউপি চেয়ারম্যান।

মৃতের ছেলের ভাষ্য, ‘ওই বৈঠকে অভিযুক্ত পলাশ থাকবেন না, শুধু তাঁর অভিভাবকেরা থাকবেন জানার পর আমরা চেয়ারম্যানকে পলাশকে হাজির করতে বলি। পলাশ পলাতক শুনে আমরা ওই বৈঠকে যাইনি। এটা নিয়ে আমার বাবা মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল সন্ধ্যার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।’ তাঁর অভিযোগ, ‘বিচার না পেয়েই আমার বাবা আত্মহত্যা করেছেন। আমার বাবার সৎকারের কাজ শেষ হলে আমরা এ বিষয়ে অভিযোগ করব।’

অভিযোগের বিষয়ে মাগুরা ইউপির চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় মুঠোফোনে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাশ পলাতক। এরপরও অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে সালিসে বসার কথা ছিল। কিন্তু বেলা তিনটার দিকে ওই ছাত্রীর বড় ভাই ফোন করে জানান, তাঁরা আসবেন না। পরে রাতে জানতে পারেন, তাঁর বাবা আত্মহত্যা করেছেন। তিনি বলেন, ‘এখানে আমার কোনো গাফিলতি ছিল না। লাশের সৎকারের জন্য আমি মৃতের বাড়িতে এসেছি।’

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল উদ্দিন বলেন, ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় কারও বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ পরিবার করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের