শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান ওয়াশিংটনের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান ওয়াশিংটনের
৫৯৮ বার পঠিত
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান ওয়াশিংটনের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় অবস্থানরত নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার হাতে নির্বিচারে গ্রেপ্তার বা হয়রানির ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের রাশিয়া ছেড়ে যেতে বলেছে।

মস্কোতে মার্কিন দূতাবাস বলেছে, রাশিয়ায় বসবাসকারী বা ভ্রমণকারী মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাশিয়া ভ্রমণ করবেন না। এ ছাড়া বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষেবাগুলি মিথ্যা অভিযোগে মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করেছে, আটক ও হয়রানির জন্য রাশিয়ায় মার্কিন নাগরিকদের চিহ্নিত করেছে, তাদের ন্যায্য ও স্বচ্ছ আচরণ অস্বীকার করেছে এবং গোপন বিচারে বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করেছে।

এর আগেও যুক্তরাষ্ট্র বারবার তার নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে। রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের সেপ্টেম্বরে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিলে এ ধরনের সতর্কতা জারি করে ওয়াশিংটন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের