শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মাদ্রাসা শিশু ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মাদ্রাসা শিশু ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন
৭৬৫ বার পঠিত
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদ্রাসা শিশু ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

---বিবিসি২৪নিউজ,আদালত প্রতিবেদক ঢাকা: ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছুন্নাহার মাদ্রাসার নয় বছরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।রোববার এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে যাবজ্জীবন সাজার পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত শিক্ষক মো. হাসমত আলীকে ঢাকার দক্ষিণখান থানার সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার নাজারা বিভাগে কাজ করতেন। নিপীড়নের শিকার শিশুটিও নাজারা বিভাগের ছাত্র ছিল।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসামিকে এই সাজা দিয়েছে আদালত। ওই ধারায় বলা হয়েছে, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।

রায় ঘোষণার সময় হাসমত আলী আদালতে উপস্থিত ছিলেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের বিশেষ কৌঁসুলি আলী আসগর স্বপন।

তিনি বলেন, রায় শুনে হাসমত আলী ও তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বিচারকের রায় পড়া শেষে সাজা পরোয়ানা দিয়ে হাসমত আলীকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ২৬ নভেম্বর ওই শিক্ষার্থীকে ‘বলাৎকার’ করেন হাসমত আলী। বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন তিনি। শিশুটি ঘটনাটি তার মাকে জানায়। পরে তার মা ওই বছরের ১ ডিসেম্বর দক্ষিণখান হাসমত আলীর বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত করে দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম হাসমত আলীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরের বছর ২০২০ সালের হাসমতের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন