শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | দক্ষিণ আমেরিকা | শিরোনাম | সাবলিড » ব্রাজিলে বন্যা ২৪ জনের প্রাণহানি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | দক্ষিণ আমেরিকা | শিরোনাম | সাবলিড » ব্রাজিলে বন্যা ২৪ জনের প্রাণহানি
৫৮৯ বার পঠিত
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাজিলে বন্যা ২৪ জনের প্রাণহানি

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে প্রবল বর্ষণের কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৪ জন মারা গেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।

টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা গেছে, সান সেবাস্তিও শহরের পুরো আশেপাশের এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং পাহাড়ঘেঁষা ঘরবাড়ির ধ্বংসাবশেষ পানিতে ভেসে যাচ্ছে। মহাসড়কগুলো পানির নিচে এবং গাছপালা উপড়ে পড়ে বেশ কিছু গাড়ি ধ্বংস হয়েছে।

মেয়র ফিলিপ অগাস্তো বলেছেন, সান সেবাস্তিও শহরে অন্তত ২৩ জন এবং উবাতুবা শহরে এক কিশোরী মারা গেছে।রাজ্য সরকার জানিয়েছে, আরো ২২৮ জন গৃহহীন এবং ৩৩৮ জনকে সাও পাওলো শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে কত জন নিখোঁজ কিংবা আহত হয়েছে কর্তপক্ষ সে বিষয়ে কিছু বলে নি।

সাও পাওলোর রাজ্য গভর্ণর তারসিসিও ডি ফ্রেইতাস রাজ্যের পাঁচটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি উদ্ধার কাজের জন্যে ১৫ লাখ মার্কিন ডলার প্রদান করেছেন।

শুক্রবার থেকে অবকাশে থাকা দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা সোমবার দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন।



আর্কাইভ

ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত
ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা বন্ধ