শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » খারকিভে রুশ বাহিনীর সঙ্গে ব্যাপক রকেট হামলা ইউক্রেনের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » খারকিভে রুশ বাহিনীর সঙ্গে ব্যাপক রকেট হামলা ইউক্রেনের
৫৬০ বার পঠিত
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খারকিভে রুশ বাহিনীর সঙ্গে ব্যাপক রকেট হামলা ইউক্রেনের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: খারকিভে রুশ বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তাৎক্ষণিকভাবে হামলায় ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

শনিবার খারকিভের রুশ নিয়ন্ত্রণ এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খারকিভের রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালায় ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। গত কয়েক দিন ধরেই অঞ্চলটিতে ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছে দুই দেশের নিরাপত্তা বাহিনী। এদিন রুশ বাহিনীকে লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলার ভিডিও প্রকাশ করে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক সদস্য বলেন, অত্যাধুনিক অস্ত্র পেলে আমরা অবশ্যই এই যুদ্ধে জয়ী হব। প্রতিদিনই যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা ভীত নই। জয় আমাদের হবেই।

ইউক্রেনের এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। খারকিভের পাশাপাশি বাখমুতসহ আরও ছয় শহরে নিজের আধিপত্য ধরে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে দুই দেশের সামরিক বাহিনী।

এদিকে চলমান যুদ্ধ বন্ধে চীনের ১২ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব রাশিয়া ও ইউক্রেন আলোচনার জন্য স্বাগত জানালেও এর বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। একই প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, যুদ্ধ বন্ধে চীন যে শান্তি প্রস্তাব দিয়েছে এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কারণ ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর চীনের পক্ষ থেকে কখনই এর প্রতিবাদে নিন্দা জানানো হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীন নিরপেক্ষ ভূমিকা পালনের কথা বললেও তাদের নানা তৎপরতা উল্টো প্রমাণ করে।



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন