রবিবার, ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » বাংলাদেশের স্বাধীনতা দিবসের পুতিনের শুভেচ্ছা
বাংলাদেশের স্বাধীনতা দিবসের পুতিনের শুভেচ্ছা
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ রবিবার ঢাকায় রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট ও টুইট বার্তায় এ তথ্য জানায়।
শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, ‘বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার দৃঢ় ঐতিহ্যের ওপর ভিত্তি করে রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা, উন্নয়নসহ দুই দেশের জনগণের স্বার্থে সংগতিপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন পুতিন। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 