শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ১ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে আট অভিবাসীর লাশ উদ্ধার
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে আট অভিবাসীর লাশ উদ্ধার
৮০০ বার পঠিত
শনিবার, ১ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে আট অভিবাসীর লাশ উদ্ধার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে একটি জলাভূমি থেকে দুই শিশুসহ আট অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।

মোহাক পুলিশ সার্ভিসের ডেপুটি চিফ লি-অ্যান ও’ব্রায়েন বলেন, নিহতরা দুটি পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। একটি পরিবার রোমানিয়ান বংশোদ্ভুত এবং অন্যটি ভারতীয়। তারা অবৈধভাবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল। ওই এলাকায় বুধবার রাতে আবহাওয়া পরিস্থিতি খারাপ ছিল।

কানাডার পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের মধ্যবর্তী এলাকা মোহাক অঞ্চলের আকওয়েসানে সি স্নাইনের সেইন্ট লরেন্স নদী সংলগ্ন জলাভূমি থেকে প্রথমে ছয় জনের লাশ উদ্ধার করা হয়। এর পরদিন শুক্রবার পুলিশের একটি হেলিকপ্টার ওই এলাকায় আরও দুটি লাশ পায়।

পুলিশ বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ৫টার দিকে সেইন্ট লরেন্স নদী সংলগ্ন জলাভূমি থেকে প্রথম লাশটি উদ্ধার করা হয়। পরে কাছাকাছি জায়গা থেকে অন্যগুলোও উদ্ধার হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, নিহতদের মধ্যে দুই শিশু ও ছয়জন বয়স্ক ছিলেন। এর মধ্যে একটি শিশু তিন বছরের কম বয়সী ছিল যার কানাডিয়ান পাসপোর্ট ছিল। অন্য শিশুটিরও কানাডিয়ান পাসপোর্ট ছিল।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন