শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ২২
৫৬২ বার পঠিত
রবিবার, ২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ২২

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন  যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিহতদের মধ্যে ৭ জনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য টেনেসির। রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের অধিকাংশই ম্যাকনাইরি কাউন্টির।

শনিবার টেনেসির ন্যাশভিলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, ওয়েন, লুইস, মার্শাল, রাদারফোর্ড, ক্যানন এবং ম্যাকন কাউন্টিসহ মধ্য টেনেসি কাউন্টিতে রাতারাতি একাধিক টর্নেডো আঘাত হানে। আমরা শিগগিরই সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে জরিপ করব। তবে বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি শেষ করতে আমাদের সময় লাগবে।’

টেনেসির বাইরে আরকানসাস অঙ্গরাজ্যেও টর্নেডোর আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রাজ্যটির ক্রস এবং পোলাস্কি কাউন্টিতেই ওই পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এর বাইরে ইলিনয়ের বোনি এবং ক্রফোর্ড কাউন্টিতে নিহত হয়েছে চারজন, ইন্ডিয়ানার সুলিভান কাউন্টিতে নিহত হয়েছেন তিনজন, মিসিসিপির পন্টোট্যাক কাউন্টিতে নিহত হয়েছেন এক, আলাবামার ম্যাডিসন কাউন্টিতে এক এবং টেনেসির টিপটন কাউন্টিতে নিহত হয়েছে আরও একজন।

আরকানসাসের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্রস কাউন্টির ওয়েন শহর চারজন লোক মারা গেছেন। ঝড়ের কারণে শহরটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স।

কেন্দ্রীয় আরকানসাসেও শুক্রবারের ঝড়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্যান্ডার্স। আবহাওয়াবিদরা বলেছেন, একটি টর্নেডো নর্থ লিটল রকের ওপর দিয়ে বয়ে গেছে। এতে দালান ধসে কমপক্ষে তিনজন মারা গেছে এবং কয়েক ডজন আহত হয়েছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন