সোমবার, ৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগানে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল
জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগানে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল
বিবিসি২৪নিউজ, আদালত প্রতিবেদক ঢাকা: জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল।
এর আগে গত বছরের ১২ নভেম্বর জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।
আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী এ রিট করেন। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যখনই জয় বাংলা উচ্চারিত হয়েছে, সঙ্গে সঙ্গে জয় বঙ্গবন্ধু উচ্চারিত হয়েছে। স্বাধীনতার জন্য এই স্লোগান ছিল উৎসাহমূলক। জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু একটাই স্লোগান; পৃথক কোনো স্লোগান নয়। হাইকোর্টের একটি রায়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছে। এটিকে এখন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।




ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান 