শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বুধবার, ৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেন প্রশাসনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে: ট্রাম্পের সতর্ক
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেন প্রশাসনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে: ট্রাম্পের সতর্ক
৫৮৭ বার পঠিত
বুধবার, ৫ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাইডেন প্রশাসনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে: ট্রাম্পের সতর্ক

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকে: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছে, জো বাইডেন প্রশাসনের অধীনে সম্ভবত তৃতীয় পরমাণু বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে বিশ্ব। বর্তমান মার্কিন প্রশাসন দেশকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধ সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য ঘুস প্রদানের মামলায় আদালতে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হন তিনি। এর প্রায় এক ঘন্টা পরই ট্রাম্প মুক্তি পেয়ে আদালতকক্ষ ত্যাগ করেন।

ট্রাম্প আদালতে সাংবাদিক প্রশ্নের কোনো জবাব দেননি। এমনকি তাকে সে সময় বেশ বিষন্ন এবং শান্ত থাকতে দেখা গেছে। আদালতে হাজিরা দেওয়া, পরবর্তীতে গ্রেফতার ও মুক্তি পাওয়ার পরই প্রথমবারের মতো জনগণের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানেই তিনি তৃতীয় বিশ্বযু্দ্ধের শঙ্কার কথা জানান।

সাবেক পর্নো তারকার মামলায় আসামি হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন। ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হলেও সব অভিযোগেই ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন।

তিনি বলেন, বর্তমান মার্কিন সরকারের সময়ে বিভিন্ন দেশ প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে যা তার প্রশাসনের সময় হয়নি। নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো রিসোর্ট থেকে এসব কথা বলেন তিনি।

রিপাবলিকান দলের এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এখন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে একটি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।

তিনি বলেন, আমাদের অর্থনীতি বিপর্যস্ত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাশিয়া চীনের সঙ্গে যোগ দিয়েছে। আপনারা সেটা বিশ্বাস করতে পারেন? সৌদি আরবও ইরানের সঙ্গে যোগ দিয়েছে।

ট্রাম্প বলেন, চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া একত্রে একটি ‘ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক জোট’ হিসেবে গঠিত হয়েছে যা তিনি নেতৃত্বে থাকার সময় কখনই সম্ভব হয়নি।

তিনি বলেন, আমি যদি আপনাদের প্রেসিডেন্ট থাকতাম তবে এটা কখনই ঘটতো না। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতো না। অনেকগুলো জীবন রক্ষা পেতো। সুন্দর সুন্দর শহরগুলো এখনও দাঁড়িয়ে থাকতো।

এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের অর্থনীতিতে ধস নেমে এসেছে। তিনি আরও অভিযোগ করেছেন যে, তার উত্তরসূরি বাইডেন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পাঁচজন প্রেসিডেন্টের কথা বলেন এবং তাদের কর্মকাণ্ড একত্র করেন তারপরেও বাইডেন প্রশাসনের মতো এতটা ধ্বংসাত্মক আর কেউ হয়নি।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন