বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে: তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী
গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে: তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে’ বলে মন্তব্য করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু।তিনি আরও বলেছেন, ইউরোপ এখন নিছক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্রীড়নকে পরিণত হয়েছে।
বুধবার ইস্তাম্বুলে এক যুব সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন সোইলু।তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত।
তিনি ২০১৬ সালে তুরস্কে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য ওয়াশিংটনকে দায়ী করেন। তিনি মনে করেন, ওই অভ্যুত্থানের মাধ্যমে ওয়াশিংটন তুরস্ককে একটি অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল।
সোইলু ইস্তাম্বুলে দেওয়া ভাষণে বলেন, আমেরিকা তার বেপরোয়া পররাষ্ট্রনীতির জন্য বিশ্বব্যাপী ঘৃণিত দেশে পরিণত হচ্ছে।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফ্রিকায় ইউরোপ আমেরিকার নিছক ক্রীড়ানকে পরিণত হয়েছে।
গোটা আফ্রিকাবাসী তাদের শোসকদের ঘৃণা করে বলেও তিনি মন্তব্য করেন।তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপের সমস্ত নীতি ও কর্মকাণ্ড তাদের নিজেদের স্বার্থে চেয়ে ওয়াশিংটনের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বেশি পরিচালিত হয়। ইউরোপের নিজস্ব কোনও স্বকীয়তা ও পরিচিতি নেই বলেও তিনি মন্তব্য করেন।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 