শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঈদের দিনেও বৃষ্টির আভাস
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঈদের দিনেও বৃষ্টির আভাস
৮৩৭ বার পঠিত
শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের দিনেও বৃষ্টির আভাস

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: টানা তাপদাহের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিতে উত্তাপের পারদ কিছুটা নেমেছে দেশজুড়ে; এরই মধ্যে ঈদের দিনেও বৃষ্টি ঝরার আভাস থাকছে আবহাওয়ার বার্তায়।

শুক্রবার বিকালে এক পশলা বৃষ্টি স্বস্তির পরশ হিসেবে নগরবাসীকে নাড়া দিয়ে যায়। ঝোড়ো হাওয়া দিয়ে শুরু হওয়া বৃষ্টি খুব বেশি সময় স্থায়ী না হলেও সাময়িক সময়ের জন্য গরমের তীব্রতা কমিয়েছে।

বৃষ্টির পর থেকে বইতে থাকা দখিনা বাতাসে ঠান্ডার অনুভূতি গত কয়েকদিনের তপ্ত অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই দিয়েছে।

এরমধ্যে আবহাওয়া অফিস শনিবার দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

শুক্রবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশে ঈদ উদযাপন করা হবে।

মুসলমানদের অন্যতম বৃহৎ এ উৎসবে বৃষ্টির বাগড়া থাকার কথা আগের কয়েক দিন থেকেই আভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন তাপমাত্রাও আগের মত এতটা তপ্ত না থাকার ইঙ্গিত থাকছে।

শুক্রবার সন্ধ্যার পূর্বাভাসেও বৃষ্টির আভাস বহাল রয়েছে। এতে তামপাত্রাও কিছুটা কমবে আগের চেয়ে।

ঈদের দিনেও বৃষ্টির আভাস
আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, “ঈদের দিনে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।”

প্রখর খরতাপে টানা ভোগান্তির পর শুক্র ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হলে তা চলমান তাপপ্রবাহেও কিছুটা রাশ টেনে ধরে।

আবহাওয়ার পূর্বাভাসে তা আরও কিছুটা কমার কথা বলা হয়েছে। শুক্রবারই সর্বোচ্চ তাপমাত্রা কমেছে আগের দিনের চেয়ে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার পর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৪০ দশমিক ৮ ডিগ্রিতে, যা পাওয়া যায় যশোরে।

অবশেষে ঢাকায় নামল প্রার্থিত বৃষ্টি
এর আগে গত সোমবার পাবনার ঈশ্বরদীতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ। এর আগের টানা সপ্তাহজুড়ে চুয়াডাঙ্গায় দিনের তাপমাত্রা সর্বোচ্চে উঠেছিল



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন