শনিবার, ২২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ
বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: উত্তর আফ্রিকার দেশ সুদানে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সশস্ত্র লড়াইয়ের প্রেক্ষিতে এ ভ্রমণ সতর্কতা দেওয়া হলো। এ লড়াইয়ে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সংকট দেখা দিয়েছে। খার্তুম শহর ও বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, এ কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।




শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস 