শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১ মে ২০২৩
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুদানে জাতিসংঘের সতর্কতা জারি: মহাসচিব
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুদানে জাতিসংঘের সতর্কতা জারি: মহাসচিব
১৪১৯ বার পঠিত
সোমবার, ১ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুদানে জাতিসংঘের সতর্কতা জারি: মহাসচিব

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও সেনাবাহিনী সুদান আর্মড ফোর্সেস (এসএএফ) সৌদি আরব, আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘের মধ্যস্থতায় সর্বশেষ তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় সম্মত হয় বৃহস্পতিবার। কিন্তু টেকেনি এটাও।

শুক্রবার থেকেই বিমান হামলা শুরু করেছে সেনাবাহিনী। পালটা হামলা চালাচ্ছে আরএসএফও। রোববারও খার্তুমের সেনা সদর দপ্তরের চার পাশে তীব্র গোলাগুলির খবর পাওয়া গেছে। নীল নদের অপর পাড়ে রাজধানীর জোড়া শহর ওমদুরমানেও সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে।

দক্ষিণ খার্তুমের একজন বাসিন্দা ফোনে এএফপিকে বলেছেন, ‘আমি যে রাস্তার পাশে থাকি সেখানে মিনিটে মিনিটে সকাল থেকে চলছে লড়াই ও ভারী গোলাগুলি।’

বিশৃঙ্খলা ও অনাচার গ্রাস করেছে খাতুর্ম। খাদ্য, পানি ও বিদ্যুতের অভাবে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। জাতিসংঘ জানিয়েছে, ৭৫ হাজার বাস্তুচ্যুত হয়েছে। যেসব এলাকায় সংঘর্ষ চলছে তার কাছাকাছি প্রায় ৭০ শতাংশ হাসপাতালের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সুদানের বিদেশি এবং আন্তর্জাতিক কর্মীরা দেশ ত্যাগ করছে দলে দলে।

দেশের এমন দুরবস্থার পরিপ্রেক্ষিতেই জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সুদান ভেঙে পড়ছে বলে সতর্ক করেছেন।

শনিবার সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের দুঃসময়ে, দেশ যখন ভেঙে পড়ছে তখন দুই জেনারেলের ক্ষমতার লড়াইয়ে মেতে থাকার কোনো অধিকার নেই। সংঘর্ষের মধ্যে দেশের উপজাতিরা নিজেদের সশস্ত্র করার চেষ্টা করছে বলে জানান তিনি।

সতর্কতা জারি করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও (ডব্লিউএফপি)। চলমান সহিংসতা সমগ্র পূর্ব আফ্রিকাকে মানবিক সংকটে নিমজ্জিত করতে পারে। সুদানে আরও কয়েক লাখ মানুষ খাদ্যাভাবে পড়তে পারে।

সুদানের সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোক সতর্ক করেছেন, দেশটির সংঘাত তাড়াতাড়ি বন্ধ না হলে তা বিশ্বের সবচেয়ে খারাপ গৃহযুদ্ধের একটিতে পরিণত হবে।সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, সহিংসতায় কমপক্ষে ৫২৮ জন নিহত ও চার হাজার ৬০০ জন আহত হয়েছে। যদিও এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সুদানের ১৮টি রাজ্যের মধ্যে দারফুরসহ ১২টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় তারা।



এ পাতার আরও খবর

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের