শনিবার, ৬ মে ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » উ.কোরিয়ার সীমান্তে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
উ.কোরিয়ার সীমান্তে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান শনিবার বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটির পাশে এ ঘটনা ঘটে।
উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় ওসান বিমানঘাঁটির অবস্থান। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৬৪ কিলোমিটার দূরের এ ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ।
মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওসান বিমানঘাঁটিতে এফ-১৬ যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল।
হঠাৎ সেটি ঘাঁটির পাশের একটি কৃষিজমিতে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হবে।
তবে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের এ ঘটনায় কেউ নিহত হননি। পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হয়ে আসতে পেরেছেন। তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসামরিক কেউ হতাহত হননি।
দক্ষিণ কোরিয়ার গেয়োনগি প্রদেশের গর্ভনর কিম দং-ইওন টুইটে জানান, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পরপর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। তারা যুদ্ধবিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন।




যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত
ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা বন্ধ
ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা
ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল 