বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে নতুন প্রধানমন্ত্রী মৌলভি আবদুল কবির
আফগানিস্তানে নতুন প্রধানমন্ত্রী মৌলভি আবদুল কবির
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভি আবদুল কবির। পদোন্নতির আগে আখুন্দের রাজনৈতিক ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশটির নিয়ন্ত্রণ দখল করার পর থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।
তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সোহেল শাহীন আলজাজিরাকে বলেন, আখুন্দ কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত কবির তার দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সালের দোহা চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
আফগানিস্তানের ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, কবিরের নিয়োগ নিয়মিত শাসন প্রক্রিয়ার অংশ। কারণ, আখুন্দ চিকিৎসাধীন। তার বিশ্রামের প্রয়োজন।
৬০ বছর বয়সী কবির তৎকালীন তালেবান শাসনের (১৯৯৬-২০০১) ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সাল থেকে তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। সে বছর মার্কিন নেতৃত্বাধীন হামলায় তালেবান সরকারের পতন হলে তিনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 