শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ঘোষণা উ: কোরিয়ার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ঘোষণা উ: কোরিয়ার
৪০৫ বার পঠিত
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ঘোষণা উ: কোরিয়ার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘হাতে হাত রেখে’ কাজ করার আগ্রহ প্রকাশ রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

তিনি বলেছেন, উত্তর কোরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায়।

সোমবার রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে পাঠানো এক বার্তায় নিজের এ আগ্রহের কথা ঘোষণা করেন কিম জং-উন।

এতে মস্কোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ‘ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা’ করার আগ্রহ প্রকাশ করে কিম জং উন বলেন, দু’দেশের নাগরিকদের যৌথ আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে এ সহযোগিতা জরুরি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে মস্কোর প্রতি ‘পিয়ংইয়ংয়ের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলে জানান কিম জং-উন। তবে উত্তর কোরিয়ার নেতা সরাসরি যুদ্ধ শব্দটি ব্যবহার করেননি বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো বার্তায় কিম আরও বলেন, “নিঃসন্দেহে ন্যায়পন্থিদের বিজয় হবে এবং রাশিয়ার জনগণের ‘বিজয়ের ইতিহাস’ আরও সমৃদ্ধ হবে। শত্রু ভাবাপন্ন দেশগুলোর ক্রমাগত হুমকির মোকাবিলায় প্রেসিডেন্ট পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনার’ ভূয়সী প্রশংসা করেন উত্তর কোরিয়ার নেতা।

তিনি ইউক্রেন যুদ্ধকে আমেরিকার ‘প্রক্সি যুদ্ধ’ বলেও মন্তব্য করেন। কিয়েভের প্রতি পাশ্চাত্যের সামরিক সাহায্যের তীব্র নিন্দা জানিয়ে কিম জং-উন বলেন, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের ‘আধিপত্যবাদী নীতি’ এ যুদ্ধের জন্য দায়ী।

এর আগে ২০২২ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে কয়েকবার চিঠি আদান-প্রদান হয়েছিল।



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু