শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়াতে কাজল
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়াতে কাজল
৮০৫ বার পঠিত
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়াতে কাজল

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: সম্প্রতি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথা জানান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। টুইটার ও ইনস্টাগ্রামে তিনি এই ঘোষণা দেন।

ব্যক্তিগত জীবনের ঝড়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ঘোষণা করেন কাজল। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথাও জানান অভিনেত্রী।

পরে বোঝা যায়, কাজলের এই ঘোষণা আসলে তার পরের প্রোজেক্টের প্রচার কৌশল। ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘দ্য ট্রায়াল’।
এরই মধ্যে সোমবার প্রকাশ করা হয়েছে ‘দ্য ট্রায়াল’ সিরিজের ট্রেলার।

এতে কাজলের সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত।ট্রেলারে দেখা যায়, চোখের সামনে একের পর এক অস্বস্তিকর ফ্ল্যাশব্যাক। কাজলের চোখমুখের অভিব্যক্তিও বেশ গম্ভীর। এর মধ্যেই তার পিছনে এসে দাঁড়িয়েছেন যিশু।

পিছনে ঘুরেই যিশুকে সপাটে চড় কষালেন কাজল। অবাক যিশুও। কোন অপরাধে শাস্তি পেলেন তিনি?
সিরিজে দম্পতির ভূমিকায় জুটি বেঁধে অভিনয় করেছেন কাজল ও যিশু। সেই দাম্পত্য জীবনেই হঠাৎ ঝড় ওঠে। স্বামীর কুকীর্তি ফাঁস হয়ে যায় স্ত্রীর সামনে।

যিশুর অপরাধের জেরে বিপর্যস্ত কাজলের সংসার, আতঙ্কে জীবন কাটাচ্ছে তাদের সন্তানেরাও। তাদের সামলাবেন কে? এই অবস্থায় সংসারের হাল ধরলেন কাজল নিজে। পরনে উকিলের পোশাক। পেশাগত দায়বদ্ধতা থেকে ন্যায়ের রাস্তায় কত দূর এগোতে পারবেন তিনি? প্রশ্নের উত্তর মিলবে ‘দ্য ট্রায়াল’ সিরিজ থেকেই।
ওটিটি প্ল্যাটফর্মে নিজের প্রথম সিরিজে দক্ষ এক আইনজীবীর ভূমিকায় দেখা যেতে চলেছে কাজলকে। ‘দ্য ট্রায়াল’-এ তার চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত। কাজলের স্বামীর চরিত্রে রয়েছেন যিশু। পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের দোলাচলের মধ্যে কীভাবে সঠিক পথ বাছবেন নয়নিকা? পাশে পাবেন কি তার সহকর্মীদের? কীভাবে সন্তান ও সংসার সামলাবেন তিনি? আগামী ১৪ জুলাই মিলবে এসব প্রশ্নের উত্তর।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন