শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
BBC24 News
রবিবার, ২ জুলাই ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | সাবলিড » হলি আর্টিজান হামলার সপ্তম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন কূটনীতিকরা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | সাবলিড » হলি আর্টিজান হামলার সপ্তম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন কূটনীতিকরা
৫৫৯ বার পঠিত
রবিবার, ২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হলি আর্টিজান হামলার সপ্তম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন কূটনীতিকরা

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সপ্তম বার্ষিকীতে, নিহতদেরর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইতালি, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে, ১৭ জন বিদেশি, দুই পুলিশ সদস্য-সহ ২২ জনক হত্যা করা হয়। বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ এই জঙ্গি হামলায় অন্তত ৫০ জন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে ছিলেন; ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং দুইজন বাংলাদেশি নাগরিক। দিবসটি উপলক্ষে ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাসে একটি স্মৃতিফলক উদ্বোধন করা হয়।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের সিডিএসহ ঢাকায় অবস্থিত চারটি মিশনের প্রতিনিধি, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের সময় ভারতের হাইকমিশনার ভার্মা বলেন যে তাদের প্রার্থনায় থাকা সমস্ত নিহতদের জন্য, আজ স্মরণের দিন।

তিনি বলেন, “বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা এই বর্বরোচিত ও অমানবিক ঘটনার শোক ও আঘাত পুরোপুরি ভাগ করে নিই। এই ধরনের হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করে তোলে এবং আমাদের বিশ্বাস আরো দৃঢ় করে যে, কোনো কারণেই সন্ত্রাসবাদ সমর্থন যোগ্য হতে পারে না।”



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন