শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
BBC24 News
শনিবার, ২২ জুলাই ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন নৌবাহিনীর জন্য নারী প্রধান মনোনয়ন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন নৌবাহিনীর জন্য নারী প্রধান মনোনয়ন
৫২৪ বার পঠিত
শনিবার, ২২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন নৌবাহিনীর জন্য নারী প্রধান মনোনয়ন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: ইতিহাসের পাতায় জায়গা করে নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বাহিনীটির পরবর্তী প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য এরই মধ্যে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এরমাধ্যমে মার্কিন এই বাহিনী— ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সব সদস্য যদি লিসার মনোয়নকে সমর্থন জানান তাহলে প্রথম নারী হিসেবে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফেও কাজ করার ইতিহাস গড়বেন তিনি।

তবে সিনেট থেকে সময়মতো লিসার মনোনয়নের অনুমোদন পাওয়া যাবে কিনা— এ নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বাইডেনের বিরোধী দল রিপাবলিকানের এক আইনপ্রণেতা প্রায় ২০০ উচ্চপদস্থ সামরিক মনোনয়ন আটকে রেখেছেন। যেসব মার্কিন সেনা গর্ভপাত করাতে চান তাদের সহায়তা করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

আর তাদের এ সিদ্ধান্তের কারণে ২০০ মনোনয়ন আটকে রেখেছেন তিনি।
লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, “ফ্রানচেত্তি একজন কমিশন্ড অফিসার এবং সঙ্গে নৌবাহিনীর উপপ্রধান হিসেবে আমাদের দেশের সেবায় ২৮ বছরে পা দেবেন। ”

তিনি আরও বলেছেন, “আমেরিকার নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী যিনি চার স্টার অ্যাডমিরালের মর্যাদা অর্জন করেছেন। যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তাহলে তিনি আবারও প্রথম নারী নৌবাহিনী প্রধান এবং জয়েন্ট চিফ অব স্টাফ হিসেবে ইতিহাস গড়বেন।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন