মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » ডেঙ্গুতে একদিনে ১৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ১৬ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৪১৮ জন। এ সময় ১৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০১ জনের।
এর আগে, গত ১৯ জুলাই একদিনে ১৯ মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। তবে সেদিন অন্যান্য দিনের প্রাপ্ত মৃত্যুর তথ্য যুক্ত করা হয়েছিল।
মঙ্গলবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক হাজার ১৬২ জন ঢাকার। অন্যান্য বিভাগের এক হাজার ২৫৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে সাত হাজার ৯২৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই চার হাজার ৬৪৬ জন। বাকি তিন হাজার ২৮১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৬৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২৯ হাজার ৫৬০ জন।




ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান 