শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
BBC24 News
রবিবার, ৩০ জুলাই ২০২৩
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে, ভোটগ্রহণ ডিসেম্বরের শেষে: সিইসি
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে, ভোটগ্রহণ ডিসেম্বরের শেষে: সিইসি
৪৯০ বার পঠিত
রবিবার, ৩০ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে, ভোটগ্রহণ ডিসেম্বরের শেষে: সিইসি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরে ও ভোটগ্রহণ ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। ’

এর আগে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র, চীনসহ চার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদল।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সকাল ১০টায় যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন। নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিইসি ছাড়াও কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা, আনিসুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের ইলেকশন মনিটরিং ফোরাম নামের একটি পর্যবেক্ষক দলও অংশ নেয়।

এর আগে গত ১১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনবিষয়ক অনুসন্ধানী দল। ইসির সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ওই বৈঠক হয়।

ওই বৈঠকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো হিল্লেরির নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন