শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » শাহরুখ খানের সঙ্গে এক গানে নাচলেন ১০০০ নারী!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » শাহরুখ খানের সঙ্গে এক গানে নাচলেন ১০০০ নারী!
৮৩৪ বার পঠিত
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহরুখ খানের সঙ্গে এক গানে নাচলেন ১০০০ নারী!

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: বলিউডের বাদশাহ শাহরুখ খান। তার সঙ্গে মানানসই ক্যাপশন হতে পারে- এলেন, দেখালেন, জয় করলেন। তা আরও একবার প্রমাণ করলেন কিং খান। আগামী ছবি ‘জওয়ান’-এর প্রথম গান থেকেই রীতিমতো ঝড় নয়, সুনামি তুলেছেন তিনি।

সোমবার সকালে মুক্তি পায় ‘জওয়ান’-এর প্রথম গান ‘জিন্দা বান্দা’। মঙ্গলবার সকাল পর্যন্ত সেই গানটি ইউটিউবে দেখেছেন তিন কোটিরও বেশি দর্শক।

জাঁকজমকপূর্ণ ‘জিন্দা বান্দা’ গানটিতে শাহরুখের সঙ্গে নেচেছেন ১০০০ জন নারী নৃত্যশিল্পী। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, গানটির পেছনে ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা। যা দিয়ে অনায়াসে বলিউডে কম বাজেটের একটি সিনেমা হয়ে যায়।

ইরশাদ কামিলের লেখা ‘জিন্দা বান্দা’ গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। সংগীত পরিচালনাও তিনি করেছেন। গানের শুরুতেই শাহরুখ খানকে দেখা যায় তার চেনা পোজে।

তবে গানের সঙ্গে সঙ্গে নাচে নাচে যেভাবে জমিয়ে দিয়েছেন কিং খান, তা দেখে মনে পড়ে যায় নায়কের ‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় ‘দার্দে ডিস্কো’ গানের দৃশ্য। বয়স যেন একই জায়গায় আটকে ফেলেছেন বলিউড কিং!

গানটি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘যখন আপনার জীবনের আদর্শে আঘাত আসে, তখন আপনাকে লড়তেই হবে। সেই লড়াই-ই আপনাকে বাঁচিয়ে রাখে। তার অসম্ভব সুন্দর কবিতা একটু পরিবর্তন করে ওয়াসিম বরেলভি সাহেব আমার মন ভরিয়ে দিয়েছেন, তাকে ধন্যবাদ।’

‘জওয়ান’ অ্যাকশন থ্রিলার, তাই অ্যাকশন নিয়ে কোনো ফাঁক রাখেননি পরিচালক অ্যাটলি কুমার। তা প্রিভিউ দেখেই বোঝা গেছে। এবার গানেও পাওয়া গেল গ্র্যাঞ্জারের ঝলক।

শাহরুখের সঙ্গে এ ছবিতে ডাবল ধামাকা থাকবে দক্ষিণের তারকা ও দুর্ধর্ষ অভিনেতা বিজয় সেতুপতির। এছাড়া এখানে প্রথমবার শাহরুখের নায়িকা হয়েছেন নয়নতারা। বিশেষ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও প্রিয়ামণি।

সিনেমার টিজারে শাহরুখ খানকে দেখা যায় ডাবল রোলে। তিনি যেমন আইপিএস অফিসার, ঠিক তেমনই আবার অপহরণকারী। দীপিকাও রয়েছেন ক্যামিও চরিত্রে। এখন দেখার বিষয়, ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এও শাহরুখ সুনামি অব্যাহত থাকে কি না।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন