শিরোনাম:
●   ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল ●   সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু ●   জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ●   আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ●   ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান ●   পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ●   তোফায়েল আহমেদ মারা গেছেন ●   পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » নাইজারে হামলার অনুমতি পেয়েছে ফ্রান্স?
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » নাইজারে হামলার অনুমতি পেয়েছে ফ্রান্স?
৬০৯ বার পঠিত
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাইজারে হামলার অনুমতি পেয়েছে ফ্রান্স?

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: সম্প্রতি অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। ওইদিন থেকেই প্রেসিডেন্ট প্রাসাদে অবরুদ্ধ রয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম।

তবে অভ্যুত্থানের পর থেকেই বাজোমকে ছেড়ে দিতে সেনাদের ওপর চাপ দিচ্ছে পশ্চিমারা— বিশেষ করে ফ্রান্স।

এদিকে, অভ্যুত্থানকারী সেনারা দাবি করেছেন, অবরুদ্ধ প্রেসিডেন্ট বাজোমকে ছাড়িয়ে নিতে ফ্রান্সকে সামরিক হামলা চালানোর অনুমতি দিয়েছে ক্ষমতাচ্যুত সরকার।

সোমবার অভ্যুত্থানকারীদের মুখপাত্র কর্নেল আমাদু আব্দরমানে রাষ্ট্রীয় টেলিভিশনে এমন অভিযোগ করেন।

তিনি বলেন, ফ্রান্সকে দেওয়া হামলার অনুমতিপত্রে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হাসুমি মাসুদো।

ফ্রান্স অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলে বলেছেন, এটি ‘মিথ্যা’— তবে প্রেসিডেন্ট বাজোমকে এখনো ক্ষমতায় ‘পুনর্স্থাপন’ করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

মাত্র দুই বছর আগে সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন বাজোম। নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের আগেই তার বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টা হয়। ওই সময় সেনারা এতে ব্যর্থ হলেও দুই বছর পর ঠিকই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

বাজোমকে অবরুদ্ধ করার দুইদিন পর প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান জেনারেল আব্দুররহমান চিয়ানি নিজেকে নাইজারের অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন।

প্রেসিডেন্ট বাজোমের রাজনৈতিক দল পিএনডিএস সোমবার সতর্কতা দিয়েছে অভ্যুত্থানকারীরা নাইজারকে একটি ‘স্বৈরাচারী এবং সর্বগ্রাসী রাষ্ট্রে’ পরিণত করছে।

অভ্যুত্থানের পরপরই দেশটিতে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার দেশটির প্রভাবশালী তেল ও খনি মন্ত্রীদের গ্রেফতার করা হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবহণমন্ত্রী এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়।



এ পাতার আরও খবর

মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ
সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান

আর্কাইভ

ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
ইরানে হামলা চালিয়েছে আমিরাত