মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের মতোই আজ অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন মোদী
পাকিস্তানের মতোই আজ অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন মোদী
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: আজ মঙ্গলবার অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলের প্রস্তাবের ভিত্তিতে দেশটির পার্লামেন্ট লোকসভায় অনাস্থা ভোট প্রস্তাব করা হচ্ছে। এরপর মোদীর প্রধানমন্ত্রিত্ব নিয়ে লোকসভায় আলোচনা হবে। তবে মোদী নিজে এদিন উপস্থিত থাকবেন না।
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমদিন অনাস্থা ভোটের আলোচনা শুরু করবেন সদ্যই পার্লামেন্টের সদস্যপদ ফিরে পাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ২৬ জুলাই কংগ্রেসের এক আইনপ্রণেতা এই অনাস্থা ভোট প্রস্তাব করেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত সহিংসতা নিয়ে চুপ থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এ অনাস্থা ভোট প্রস্তাব করে প্রধান বিরোধী দলটি।
এদিকে গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মোদীও কী ইমরান খানের মতো একই পরিণতি ভোগ করবেন এবং প্রধানমন্ত্রিত্ব হারাবেন? এর উত্তর হলো— ‘না’।
ইমরান খানের বিরুদ্ধে যখন অনাস্থা ভোট হয় তখন তার জোটের নেতারাও তার সঙ্গ ত্যাগ করেছিলেন। এতে ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলেন।
কিন্তু ইমরানের মতো মোদীর প্রধানমন্ত্রিত্ব হারানোর কোনও শঙ্কা নেই। এছাড়া বড় কোনও সমস্যায়ও পড়বেন না তিনি। কারণ ৫৪৩ আসনের লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে মোদীর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট দল এনডিএ-এর।
অন্যদিকে, বিরোধী দল কংগ্রেসও জানিয়েছে, মোদীকে ক্ষমতাচ্যুত করতে এ অনাস্থা ভোট প্রস্তাব করেনি তারা। মূলত মণিপুর ইস্যু নিয়ে যেন মোদী বিস্তারিত আলোচনা করেন সেজন্য এটির ব্যবহার করছেন তারা।
অনাস্থা ভোটের মুখে পড়ায় এখন মোদীকে নিজের সরকার নিয়ে বিস্তর আলোচনা করতে হবে। নিজের এবং সরকারে পক্ষে সাফাই গাইতে হবে।
চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে মণিপুরে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ১৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু এ সহিংসতা নিয় মুখ খোলেননি মোদী।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত! 