বুধবার, ৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইমরান খান ৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য
ইমরান খান ৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে দেশটির নির্বাচন কমিশন তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে।
এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত এবং তিন বছরের সাজায় হওয়ায় সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই-এর প্রধানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। নির্বাচন আইন-২০১৭’র ১৬৭ ধারায় তাকে অযোগ্য ঘোষণা করা হলো। একই সঙ্গে দেশটির সংসদের-৪৫ কুররাম-১ আসনের নির্বাচিত সংসদ সদস্যের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত শনিবার রাষ্ট্রীয় কোষাগারের উপহার সামগ্রী কেনাকাটায় দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদের একটি আদালত রায় ঘোষণার পরই তাকে লাহোরের বাড়ি জামান পার্ক থেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 