শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিকসে সদস্যপদ আপাতত পাচ্ছে না বাংলাদেশ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিকসে সদস্যপদ আপাতত পাচ্ছে না বাংলাদেশ
৪৬৩ বার পঠিত
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিকসে সদস্যপদ আপাতত পাচ্ছে না বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:  চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসে সদস্যপদ পাচ্ছে না নতুন কোনো দেশ। ভারত ও ব্রাজিলের আপত্তিতেই আপাতত সম্প্রসারিত হচ্ছে না এ জোট। তাই ব্রিকসে যোগ দিতে অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে।

২২ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বসছে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন। যা শেষ হবে ২৪ আগস্ট। এতে বাংলাদেশ, সৌদি আরব, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াসহ অন্তত আটটি দেশ সদস্যপদ পাওয়ার কথা ছিল। কিন্তু এ দফায় তা হচ্ছে না।

ভূরাজনৈতিক কারণেই পর্যবেক্ষক বা সহযোগী সদস্য হিসেবে বাংলাদেশকে এ জোটে থাকার কথা বলছেন অর্থনীতিবিদরা। যদিও ব্রিকসকে ‘রাজনৈতিক জোট’ উল্লে­খ করে কূটনীতিকদের পূর্বাভাস, বিশ্ব রাজনীতি বা অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারবে না পাঁচ দেশ নিয়ে গঠিত ব্রিকস।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বৃহস্পতিবার সংবাদমাধ্যমে বলেন, ভারত আর ব্রাজিল বলছে নতুন সদস্য নেওয়ার আগে একটা নতুন নিয়মকানুন হোক। এটা তাদের ব্যাপার।

উদ্যোক্তারা বাদে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম সদস্য হয়েছিল বাংলাদেশ। বর্তমান বিশ্ব বাস্তবতায় এ ধরনের জোটের সঙ্গে থাকার প্রয়োজনীয়তার কথা বলছেন সবাই।

সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন, কিছু ইস্যু আছে। সেগুলো সব সময় সবখানে একই রকমের গুরুত্ব পায় না। আপনি কিছু বিষয় সেখানে সহযোগী হিসাবে উত্থাপন করতে পারেন। আমার কাছে মনে হয়, সহযোগী হিসাবে থাকলেও কোনো ক্ষতি নেই।

চীন-ভারত, দ্বিপাক্ষিক বাণিজ্য বিশাল অঙ্কের। তাই, এ জোট থেকে নতুন করে দিল্লি­ আর বেইজিং অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে, সে প্রশ্নও আছে। আর সদস্য দেশগুলোর মধ্যে স্বার্থের সংঘাতও বাড়তে পারে আশঙ্কা করে ব্রিকসের সফলতা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক এ পররাষ্ট্র সচিব।



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন