সোমবার, ২১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » ২১ আগস্ট হত্যাকাণ্ডে খালেদা-তারেক গ্যাংরা জড়িত: শেখ হাসিনা
২১ আগস্ট হত্যাকাণ্ডে খালেদা-তারেক গ্যাংরা জড়িত: শেখ হাসিনা
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: বিএনপি শুধু খুনের রাজনীতি জানে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২১ আগস্টের হত্যাকাণ্ডে খালেদা, তারেক গ্যাং জড়িত। শুধু হত্যাকাণ্ড নয়, আলামতও ধ্বংস করা হয়। ২১ আগস্টের মূলহোতা মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছে।’
২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এই অনুষ্ঠানের আয়োজন হয়।
বিএনপি সরকারের বিভিন্ন সময়ে সংঘটিত বোমা-গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) বলেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলীয় নেতাও হতে পারবেন না। ২০০১ সালে খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।’
‘কী করে তিনি এ কথা বলেছিলেন? কারণ, তারা পরিকল্পনা করে আমাকে ও আমার দলের নেতাদের হত্যা করতে চেয়েছিল। হত্যার উদ্দেশে কোটালিপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখেছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল।’




পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে : স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তিস্তা সহযোগিতা বাড়াতে ঢাকা-বেইজিং ঐকমত্য
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 