মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » থাইল্যান্ডে ফিরেই গ্রেপ্তার থাকসিন
থাইল্যান্ডে ফিরেই গ্রেপ্তার থাকসিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ১৫ বছর পর দেশের মাটিতে পা রেখে গ্রেপ্তার হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
থাকসিনকে আট বছরের কারাদণ্ড দিয়েছে থাই সুপ্রিম কোর্ট। এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।
তিনটি আলাদা মামলায় এ সাজা দেওয়া হয়েছে তাকে। মামলাগুলো হচ্ছে- ক্ষমতার অপব্যবহার, অবৈধ কাজ এবং রাষ্ট্রীয় এক ব্যাংকে অবৈধভাবে বিদেশি ঋণ নেওয়ার নির্দেশ ও নমিনিদের মাধ্যমে অবৈধভাবে শেয়ার রাখা।
দেশটির খাওসোদ মিডিয়া ও থাই পিবিএসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, প্রাইভেট প্লেনে করে সিঙ্গাপুর থেকে ব্যাংককের ডন মুয়েং বিমানবন্দরে মঙ্গলবার সকাল ৯টার কিছুক্ষণ পরে অবতরণ করেন থাকসিন। এর কিছুক্ষণ পরেই থাকসিনকে গ্রেপ্তার করে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়।
দেশের ফেরার পরেই থাকসিনকে পুলিশ গ্রেপ্তার করতে পারে এবং তিনি ফৌজদারি অপরাধের মুখোমুখি হবেন এমন আশঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হলো।
দেশের ফেরার আগে থাকসিনের বোন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা টিকটকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, থাকসিন লাল রঙের টাই ও ডার্ক স্যুট পড়ে হেঁটে একটি ছোট প্লেনের দিকে যাচ্ছেন।
থাকসিনের দেশে ফেরার খবরে হাজার হাজার সমর্থক লাল পোশাক পরে উল্লাস করেছেন।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 