শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন সামরিক হেলিকপ্টার ২০ সেনা নিয়ে বিধ্বস্ত
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন সামরিক হেলিকপ্টার ২০ সেনা নিয়ে বিধ্বস্ত
৫০৬ বার পঠিত
রবিবার, ২৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন সামরিক হেলিকপ্টার ২০ সেনা নিয়ে বিধ্বস্ত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালীন ২০ সেনা নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মহড়া ‘প্রিডেটর রান’ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি মেলভিল দ্বীপের কাছে বিধ্বস্ত হয়।

রোববার বেলা ১১টার দিকে দেশটির ডারউইনের উপকূলে এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে স্কাই নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে।

সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। কারণ কিছু সেনা নিখোঁজ রয়েছে। তবে এটি এখনো নিশ্চিত করা হয়নি।

হেলিকপ্টারটিতে কোনো অস্ট্রেলিয়ান ছিল না বলে ধারণা করা হচ্ছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে। এডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা। ঘটনাটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে ঘটেছে।

তিনি বলেন, প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মীরা জড়িত এবং অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কেউ এতে ছিলেন না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০, ফিলিপাইনের ১২০, ইন্দোনেশিয়ার ১২০ এবং তিমুর লেস্টের ৫০ সেনা রয়েছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের