শনিবার, ২৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » রোনাল্ডোর হ্যাটট্রিকে জয় পেল আল নাসর
রোনাল্ডোর হ্যাটট্রিকে জয় পেল আল নাসর
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো-লিগের নতুন মৌসুমে পর পর দুই ম্যাচে হেরেছে আল নাসর। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল দলটি। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
শুক্রবার রাত ১২টায় সৌদি প্রো-লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামে আল নাসর। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় তারা। দলের হয়ে ৩ গোল করেছেন রোনাল্ডো। আর বাকি ২ গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে।
ম্যাচের ৩৮, ৫৫ ও ৯৬তম মিনিটে গোল করেন রোনাল্ডো। এ ছাড়া সাদিও মানে ২৭ ও ৮১ মিনিটে গোল করেন। সেনেগালের এ তারকার সামনেও এ দিন হ্যাটট্রিক গোল করার সুযোগ ছিল। তবে খেলা শেষের কিছুক্ষণ আগে তিনি মাঠ ছাড়লে সুযোগ থাকে কেবল সিআর সেভেনের সামনে। আর সেই সুযোগটিই কাজে লাগান তিনি।




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 