রবিবার, ২৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হলেন নানগাগওয়া
দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হলেন নানগাগওয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ‘কুমির’ নামে খ্যাত এমারসন নানগাগওয়া। ৫২ দশমিমক ৬ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছে বলে শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।
বিরোধীরা দাবি করেছে, ব্যাপক ভোট কারচুপি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, গণতান্ত্রিক মানদণ্ড ছিল না ভোটে।
নানগাগওয়া জিম্বাবুয়ের তৃতীয় প্রেসিডেন্ট। প্রবীণ শাসক রবার্ট মুগাবের বিরুদ্ধে ২০১৭ সালের একটি অভ্যুত্থানের পর তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পান। তবে দেশটির নাগরিকরা এখনও উচ্চ মুদ্রাস্ফীতি, দারিদ্র্য এবং ভয়ের পরিবেশের মুখোমুখি। দেশটিতে গত মাসে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার ছিল। জুলাই মাসে দাম আগের বছরের তুলনায় ১০১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। দেশটিতে বেকারত্বের হারও ব্যাপক।
নানগাগওয়া যখন প্রথম প্রেসিডেন্ট হন, তখন নির্মমতার জন্য তিনি ‘কুমির’ নামে পরিচিতি পান।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 