শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
BBC24 News
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গ্যাবনের রাষ্ট্রপতি অভ্যুত্থানকারী নেতা এনগুয়েমা
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গ্যাবনের রাষ্ট্রপতি অভ্যুত্থানকারী নেতা এনগুয়েমা
১০২৯ বার পঠিত
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্যাবনের রাষ্ট্রপতি অভ্যুত্থানকারী নেতা এনগুয়েমা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গ্যাবনের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন অভ্যুত্থানে নেতৃত্বদানকারী জেনারেল ব্রাইস এনগুয়েমা। এই জান্তা নেতা দেশটিতে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর বিবিসির।

তবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বক্তৃতায় তিনি সামরিক শাসন কবে শেষ হবে এ বিষয়ে কোনো তারিখ ঘোষণা করেননি।

সোমবার রিপাবলিকান গার্ডের লাল আনুষ্ঠানিক পোশাক পরিহিত নতুন রাষ্ট্রপতি বলেন, ‘এই দেশপ্রেমিক পদক্ষেপটি আমাদের স্কুলের বইয়ে শেখানো একটি শিক্ষা হবে। কয়েক দিনের মধ্যে একটি নতুন সরকার গঠন করা হবে এবং নতুন নির্বাচনী আইন, নতুন দণ্ডবিধি এবং নতুন সংবিধানের ওপর গণভোট হবে।’

এনগুয়েমা আরও বলেছেন, তিনি নতুন সরকারকে সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির বিষয়ে ‘বিলম্ব না করে ভাবতে’ নির্দেশ দিয়েছেন।

জেনারেল ব্রাইস এনগুয়েমা গত বুধবার আলী বঙ্গোর বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দেন। তিনি দেশটিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই রাষ্ট্রপতির পতন ঘটিয়ে তাকে গৃহবন্দি করেন।

অভ্যুত্থানের পর দেশজুড়ে উল্লাসে মাতেন বেসামরিকরা। দেশের ক্ষমতা পরিবর্তনে আগ্রহী অনেকেই এই অভ্যুত্থানকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ বলছেন এনগুয়েমাও হয়তো বঙ্গো পরিবারের মতোই দীর্ঘ সময় দেশটি শাসন করবেন।

দীর্ঘ ৫৫ বছর ধরে গ্যাবন শাসন করছিল বঙ্গো পরিবার। আলী বঙ্গোর পিতা ওমর ২০০৯ সালে মারা যাওয়ার আগে ৪১ বছর ক্ষমতায় ছিলেন। এরপর ক্ষমতায় আসেন ছেলে আলী বঙ্গো।

জেনারেল তার কর্মজীবনের বেশিরভাগ সময় বঙ্গোর অভ্যন্তরীণ বৃত্তে কাটিয়েছেন এবং এমনকি তাকে আলী বঙ্গোর চাচাতো ভাই বলেও মনে করা হয়।

অভ্যুত্থানের পর গ্যাবনকে আফ্রিকান ইউনিয়ন থেকে স্থগিত করা হয়েছে। জাতিসংঘ এবং ফ্রান্স দেশটির অভ্যুত্থানের নিন্দা করেছে।



এ পাতার আরও খবর

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন