শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
BBC24 News
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » পূজায় আসছে মুখ্যমন্ত্রী মমতার নতুন গান
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » পূজায় আসছে মুখ্যমন্ত্রী মমতার নতুন গান
৭৪৮ বার পঠিত
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পূজায় আসছে মুখ্যমন্ত্রী মমতার নতুন গান

---বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল কলকাতা থেকে:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা ও সুর দেওয়া ৮টি গান প্রতি বছরের মতো এবারও পূজায় আসছে । এর মধ্যে ৬টি গান রেকর্ড করা হয়ে গেছে। বাকি দু’টি স্পেন সফরের পর রেকর্ড করবেন তিনি।

জানা গেছে, এই ৬টি গানের মধ্যে একটি ‘শুভ জন্মদিন’ নিয়ে বাংলায় লেখা ও সুর দেওয়া প্রথম গান।

এই গান মুখ্যমন্ত্রীর স্কটল্যান্ড সফরের সময় সাবেক মুখ্যসচিব মলয় দে’র জন্মদিনে লিখেছিলেন। সুরও দিয়েছিলেন তিনি। হ্যাপি বার্থ ডে-র বদলে এই গান আগামীদিনে ঘরে ঘরে বাজবে বলে আশা তৃণমূলের।
মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, একদিন চন্দননগর যাওয়ার সময় আচমকাই তার কাছে মমতার ফোন আসে।

গাড়ি থামিয়ে সবাইকে নামিয়ে দেন। এরপর গাড়িতে বসেই মমতার সুর দেওয়া ও লেখা সেই গান রেকর্ড করেন। তারপর তা পাঠিয়ে দেন স্টুডিওতে। সেখান থেকে ফাইনাল হয়ে এলে স্কটল্যান্ডে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রীর কাছে।

---সম্প্রতি টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জনপ্রিয় দুটি ধারাবাহিক ‘গুড্ডি’ ও ‘জগদ্ধাত্রী’-তে গান লেখা ও সুর দেওয়ার জন্য এই স্বীকৃতি পান তিনি। যদিও এ পুরস্কার শুরুতে নিতে চাননি মমতা।

গানের পাশাপাশি কবিতা লেখা ও ছবিও আঁকেন মমতা। এসব কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার ট্রলের শিকারও হয়েছেন তিনি।

তবে সেসব সমালোচনায় কান না দিয়ে কাজ করে সামনে এগিয়ে যাচ্ছেন মমতা।প্রসঙ্গত, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাবে মমতার ব্যানার্জির গানগুলো। মহালয়ার দিনই প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে এসব গান।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন