বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ‘নগ্ন আগ্রাসনের’ বিরুদ্ধে জাতিসংঘের সব সদস্যকে দাঁড়ানোর আহ্বান বাইডেনের
রাশিয়ার ‘নগ্ন আগ্রাসনের’ বিরুদ্ধে জাতিসংঘের সব সদস্যকে দাঁড়ানোর আহ্বান বাইডেনের
বিবিসি২৪নিউজ,এম ডি জালাল, জাতিসংঘ সদরদপ্তর (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্রের থেকে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সার্বভৌমত্ব এবং মানবাধিকার হল জাতিসংঘের সনদের মূল খুঁটি এবং জাতিসংঘকে অবশ্যই রাশিয়ার ‘নগ্ন আগ্রাসনের’ বিরুদ্ধে দাঁড়াতে হবে। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে তিনি এ কথা বলেছেন।মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, জাতিসংঘের এই অধিবেশন যুদ্ধের ছায়া দিয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এই যুদ্ধ রাশিয়া বিনা উসকানিতে ডেকে এনেছে।
ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাশিয়া বিশ্বাস করে যে বিশ্ব ক্লান্ত হয়ে উঠবে এবং ফলাফল ছাড়াই ইউক্রেনে নৃশংসতার অনুমতি দেবে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি একজন আগ্রাসীকে খুশি করার জন্য জাতিসংঘের সনদের মূল নীতিগুলি পরিত্যাগ করি, তবে কোনও সদস্য রাষ্ট্র কি আত্মবিশ্বাসী হতে পারে যে তারা সুরক্ষিত? আমরা যদি ইউক্রেনকে পরাজিত হতে দেই, তাহলে কোনও জাতির স্বাধীনতা কি নিরাপদ?বাইডেন নিজেই এর জবাবে বলেন, ‘না।’
তিনি বলেন, ‘এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র এবং বিশ্বজুড়ে অংশীদারদের নিয়ে ইউক্রেনের সাহসী জনগণের সাথে তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে।’




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 