শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » আসছে ভয়ংকর মহামারি ‘ডিজিজ এক্স’ মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » আসছে ভয়ংকর মহামারি ‘ডিজিজ এক্স’ মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের
১১২০ বার পঠিত
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসছে ভয়ংকর মহামারি ‘ডিজিজ এক্স’ মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের বিদায়ে অনেকেই হয়তো স্বস্তি পেয়েছেন। কিন্তু সামনে আরও ভয়ংকর দিন আসছে বলে এক ব্রিটিশ বিশেষজ্ঞ জানিয়েছেন। কারণ একটি ভয়ংকর রোগ আসছে। এর নাম ‘ডিজিজ এক্স’। এটা খুবই বিপজ্জনক। করোনা ভাইরাসের চেয়েও সাত গুণ ভয়ংকর। এতে প্রায় ৫ কোটি মানুষের মৃত্যু হতে পারে। এমনটাই দাবি করেছেন ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ডেম কেট বিংহাম জানিয়েছেন, কোভিডের চেয়ে সাত গুণ বেশি শক্তিশালী ‘ডিজিজ এক্স’। স্বাভাবিকভাবে অনেক বেশি মারাত্মকও বটে। ফলে করোনার পর সম্ভাব্য মহামারির আকার নিতে চলেছে এই ‘ডিজিজ এক্স’ই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই এ বিষয়ে সতর্ক করে বলেছে, সামনেই আসছে এই মারণব্যাধি। শুধু তাই নয়। বিংহামের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ভাইরাসটি নতুন নয়। আগে থেকেই পরিবেশে এর অস্তিত্ব ছিল। তবে প্রতিনিয়ত মিউটেট করায় এর শক্তিও বেড়েছে।

এই ভাইরাস ঠিক কতটা বিধ্বংসী, তা বোঝাতে গিয়ে ১৯১৮-১৯-এর ফ্লু মহামারির প্রসঙ্গ টেনেছেন ব্রিটেনের এই বিশেষজ্ঞ। ফ্লুতে মারা গিয়েছিল ৫ কোটিরও বেশি মানুষ। বিংহাম বলছেন, পরিবেশেই আছে এমন অনেক ভাইরাসের মধ্যে যে কোনো একটি এমন মারণ রূপ ধারণ করতে পারে। কারণ প্রতিটি ভাইরাসই মিউটেট করে চলেছে। তবে সবগুলো বিপজ্জনক নয়। কয়েকটি নিয়েই চিন্তা। তিনি জানিয়েছেন, বর্তমানে তারা ২৫টি ভাইরাস পরিবারের গতিবিধি পরীক্ষা করছেন। এদের প্রতিটিতে হাজার হাজার পৃথক পৃথক ভাইরাস রয়েছে। যে কোনো একটি থেকে পরবর্তী মহামারির সূচনা হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের